শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

প্রথম চার ম্যাচে শামি কেন বাদ পড়েছিলেন, জানালেন রোহিত

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

কত ঝড়-ঝাপটাই না পার করে বিশ্বকাপে এসেছিলেন মোহাম্মদ শামি। প্রথম চার ম্যাচের একাদশেই জায়গা পাননি। একাদশে এলে তিনি কী করতে পারেন, সেটি পরের ৬ ম্যাচে ভালোভাবেই জানান দিয়েছেন। মাত্র ৯.১৩ গড়ে শামি নিয়েছেন ২৩ উইকেট। যা ১০ ম্যাচ খেলা বোলারদের ছাড়িয়ে তাকে শীর্ষে নিয়ে গেছে। দলের কম্বিনেশনের কারণে তাকে শুরুর দিকে খেলানো হয়নি। সেই শামিই বিশ্বকাপের ফাইনালে ভারতের আসল অস্ত্র।

ফাইনালের আগের দিন শামির ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, প্রথম চার ম্যাচে না খেলতে পারলেও শামির মনোবল এতটুকু কমেনি। তিনি নিজেই শামিকে বাদ দেওয়ার কারণ বুঝিয়ে বলেছিলেন।

রোহিত বলেন, ‘বিশ্বকাপের শুরুর দিকে খেলতে না পারা শামির কাছে কঠিন ছিল ঠিকই। কিন্তু দলের প্রয়োজনে ও সব সময়ে হাজির ছিল। যতটা পেরেছে মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহকে সাহায্য করেছে। ও কতটা টিমম্যান সেটা এর থেকেই বোঝা যায়।’

ভারত অধিনায়কের সংযোজন, ‘কেন শামিকে খেলাতে পারছি না সেটা নিয়ে ওর সঙ্গে আলোচনা করেছি। ও বুঝতে পেরেছে সবই। খেলতে না পারলেও কঠোর পরিশ্রম করেছে। বিশ্বকাপের আগে মানসিকভাবে ও কতটা প্রস্তুত ছিল সেটা এর থেকে বোঝা যায়। শামিকে বোঝানোর জন্যে এটা যথেষ্ট। ওর কাছে সুযোগ আসা মাত্রই লুফে নিয়েছে। সেটা ওর পারফরম্যান্স থেকেই পরিষ্কার।’

অতিরিক্ত অলরাউন্ডার খেলাতে চাওয়ায় রোহিত শর্মারা দলে রেখেছিলেন শার্দুল ঠাকুরকে। কিন্তু হার্দিক পান্ডিয়ার চোট শামির সামনে প্রথম একাদশের দরজা খুলে দেয়। তার পর থেকে তিন বার পাঁচ উইকেট নিয়েছেন এক ইনিংসে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সাত উইকেট নিয়ে কার্যত একার হাতে দলকে জিতিয়েছেন। ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি অন্যতম সেরা অস্ত্র।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD