শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

আরও ৪ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল কিনছে সরকার

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, দেশের ৯০ দিনের জ্বালানি মজুত সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে এই তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এই জ্বালানি তেল কেনা হবে। এ সংক্রান্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশের চাহিদা বিবেচনায় সরকার সাধারণত প্রতি ছয় মাস পরপর ডিজেল ও জেট ফুয়েল আমদানির উদ্যোগ নেয়। সে অনুযায়ী জুন, জুলাই ও আগস্ট মাসের চাহিদা মেটাতে বিপিসি একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়, যা পরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পায়।

তিনি আরও জানান, প্রশাসনিক ছাড়পত্র ইতোমধ্যে বিপিসির কাছে পাঠানো হয়েছে। এখন বিপিসি সরবরাহকারী প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) ইস্যু করবে। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।

সরকারের মতে, এই আমদানির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা এবং জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD