শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্মৃতিচারণে নূর হোসেন

সিনিয়র সাংবাদিক ,রুবেল ভূঁইয়া
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বিংশ শতাব্দীর শেষাংশ অর্থাৎ বিগত ১৯৯১ইং সাল থেকে প্রতিবছরই ১০ই নভেম্বর তারিখে মোটামুটি বা দায়সারাভাবে পালন হয়ে আসছে “শহীদ নূর হোসেন দিবস” বা “গণতন্ত্র দিবস”।

আমার স্মৃতিv পাতা হাতরে সেদিনের কিছু জলজ্যান্ত স্মৃতিচারণ………

গত শতাব্দীর ৮৭ইং সালের এদিনে তৎকালীন স্বৈরশাসক হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধীজোটের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে সেদিনের একটি মিছিলে অভিনব পদ্ধতিতে অংশগ্রহণ করে সরকারের কোপানলে পড়ে বুকে পুলিশের গুলির আঘাত নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন “জিরো পয়েন্ট চত্বর”-এ রাজপথেই প্রাণ বিসর্জন দিয়েছিলেন গণতন্রের এক অকূতোভয় বীর সেনানী, যার নাম-“নূর হোসেন”!

যখনই শহীদ নূর হোসেনের নামটি চোখে পড়ে বা কোনোকারণে স্মরণ হয় তখনই সেদিনের মিছিলের দৃশ্যাবলী চোখের সামনে যেন হুবহু ভাসতে থাকে।

সে সময়টায় আমি বয়স পনেরর টগবলে চঞ্চল এক তরুণ এবং আমাদের বাসাটি ছিল জাতীয় প্রেসক্লাবের ঠিক উল্টোপাশে নির্মিত “বিএমএ ভবন” সংলগ্ন ডান পাশের গলিতে প্রধান সড়ক থেকে মাত্রই ১২০/১৩০ ফুট ভিতরে ২২ নং তোপখানা রোডে।

তখনকার সময়ে ছাত্ররাজনীতি নির্ভর স্বেরাচারবিরোধী গণআন্দোলন ও ৯০ পরবর্তীতে খালেদা জিয়া বিরোধী আওয়ামী-জামায়াত জোটের আন্দোলনের কেন্দ্রবিন্দুই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর থেকে মিছিল শুরু করে দোয়েল চত্বর ভায়া হাইকোর্ট মাজার মোড় ভায়া জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারা চত্বর ভায়া জাতীয় প্রেসক্লাব ভায়া পল্টনমোড় ভায়া মুক্তাঙ্গন ভায়া জিরোপয়েন্ট/বঙ্গবন্ধু এভিনিউ।
আবার কখনো কখনো রাজু ভাস্কর থেকে শুরু করে পল্টন মোড় ভায়া দৈনিক বাংলার মোড় ভায়া শাপলাচত্বর।

সেদিন(৮৭’ সালের ১০ই নভেম্বর) সকাল ৯টার পর হতেই আমার অবস্থান ছিল বিএমএ ভবনের সামনের ফুটপাতে। ওখানে দাঁড়িয়ে মহল্লার অনেকের সাথে আমিও দায়সারাভাবে মিছিলের আনোগোনা দেখছিলাম।
দায়সারাভাবে এজন্য যে, প্রেসক্লাবের উল্টোপাশের গলিতে বসবাস করার কারণে ৮৫’ সালের পর থেকে শতশড মিছিল দেখে এবং সপরিবারে ঘরের ভিতরে অবস্থান করেও টিয়ারগ্যাস দ্বারা অহরহ আক্রান্ত হয়েছি।

আনুমানিক সকাল ১০:৩০-টার দিকে হাজারেরও অধিক লোকের একটি মিছিলকে দেখলাম বঙ্গবন্ধু এভিনিউর দিক হতে পল্টনমোড় হয়ে প্রেসক্লাব মোড়ের কদম ফোয়ারা প্রদক্ষিণ করে পুনরায় পল্টনমোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউর দিক চলে যেতে।

পল্টন মোড় অতিক্রম করে প্রেসক্লাবের দিকে আসার পথে দূর থেকেই চিত্র-সাংবাদিকদের ছবিতোলার প্রতিযোগিতা এবং কাছাকাছি ও পাশ কাটিয়ে যাওয়ার সময়ে দৃষ্টিগোচর হয়ে যএক অভিনব দৃশ্যের।
আমি সহকারে সবার দৃষ্টি আটকে যায় মিছিলের একেবারে প্রথমসারি হতে ১০/১৫ ফুট সম্মুখে ২৫/২৬ বছরের মাঝারি উচ্চতার ঝাঁকরা চুলের অনেকটা কালোবর্ণের এক অকুতভয় যুবক অদম্য সাহস নিয়ে বুক চেতিয়ে বীরদর্পে হাঁটছিল আর দৃঢ়কন্ঠে, জোড়ালো এবং উচ্চ আওয়াজে শ্লোগান দিচ্ছিল “স্বৈরাচার নিপাত যাক- গণতন্ত্র মুক্তি পাক”!

উন্নতশিরে সাবলীল অথচ দৃঢ়পায়ে হেটে যাওয়া যুবকটির পড়নের শার্টটি ছিল কোমরে বাঁধা।
সোনালাী আলোয় কিলবিল করছিল তার কিছুটা পেশিবহুল স্বতেজ শরীর।
কাঁধছোঁয়া একমাথা ঝাঁকড়া কালো চিকচিকে চুল।
সাদা রংয়ে তাঁর বুকে লেখা- “স্বৈরাচার নিপাত যাক্” এবং পিঠে লেখা- “গণতন্র মুক্তি পাক্” পথচারী, দর্শক এবং দলীয় নেতাকর্মীদের সবার দৃষ্টি আকর্ষণ করছিল।
তাঁর চাহনিতে, সাবলীল অথচ দৃঢ়পদক্ষেপ হেঁটে যাওয়া আর উচ্চকন্ঠের শ্লোগানে যেন ছিল- নিজ সমর্থিত রাজনৈতিক সংগঠন, দেশবাসী, রাষ্ট্রকে স্বৈরাচার শাসনব্যবস্থা থেকে মুক্তি ছিনিয়ে এনে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার নিশ্চিৎ এক প্রতিশ্রুতি।

মিছিলটি কদমফোয়ারা প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউর দিকে চলে যাওয়ার আনুমানিক ২০/৩০ মিনিট বা এর কিছুপরে বঙ্গবন্ধু এলাকা থেকে রাইফেলের ৪/৫টি গুলির জোড়ালো শব্দ শুনতে পাই।

গুলিবর্ষণের কিছুক্ষণ পরে জিরোপয়েন্টের ওদিক থেকে পল্টন মোড় হয়ে কিছুলোক প্রেসক্লাবের সামনে এসে বলাবলি করছিল, পুলিশ নাকি বিনা উস্কানিতে হঠাৎ করেই বুকে-পিঠে শ্লোগান লেখা ছেলেটিকে লক্ষ্য করেগুলি চালায় এবং ছেলেটি ঘটনাস্থলেই মারা যাওয়ার পর লাশটি পুলিশভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

মহান আল্লাহ্ সুব’হানাহু ওয়া নামে শপথ করে বলছি-
তৎসময়ে নাম না জানা যুবকটি আমাদের পাশ কাটিয়ে মিছিল নিয়ে আসা-যাওয়া সময়ে তাঁর চেহারার দিকে তাকিয়ে কেন জানি মনে হয়েছিল বুকে-পিঠে শ্লোগান লেখার কারণে লোকটিকে পুলিশ গুলি করতে পারে এবং সর্বশেষে তা-ই ঘটেছিল দেখে আমি মনেমনে কিছুটা অবাক ও অহংকার বোধ হয়েছিল।

আজো আমি চোখ খুলে বা চোখ বন্ধ করলে নূর হোসেনকে ঘিরে সেদিনের দৃশ্যাবলী জ্বলজ্বল করে আজও চোখে ভাসে।

সিনিয়র সাংবাদিক
রুবেল ভূঁইয়া

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD