শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

নালিতাবাড়ীতে প্রণোদনার অর্থ বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী প্রতিনিধি: জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা নালিতাবাড়ীতে শিক্ষাথীদের মাঝে আর্থিক প্রণোদনা, কবরস্থান, শ্মশাণে মাটি ভরাটের জন্য চেক ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেছেন।

রবিবার উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গন, মুজিব শতবর্ষ মঞ্চ, উপজেলা অডিটোরিয়ামে এসব প্রণোদনা বিতরণ করেন তিনি।

এ সময় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী উপজেলার ৬৫টি মাধ্যমিক ও দাখিল মাদরাসার ৪ হাজার ৮শ’ ৮০ জন শিক্ষার্থীকে নগদ এক হাজার করে টাকা, কবরস্থান, শ্মশান ঘাটের মাটি ভরাটের জন্য ৫৬টিতে পাঁচ হাজার করে টাকার চেকসহ প্রেসক্লাবের কল্যাণ তহবিলে এক লাখ দুই হাজার টাকার চেক বিতরণ করেন।

তাছাড়া পাঁচ হাজার একশ’ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণসহ সর্বমোট ৫২ লাখ ৬২ হাজার টাকা বিতরণ করেন তিনি।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সহ সভাপতি ডা: দলিল উদ্দীন, আসমতারা আসমা, যোগেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, সরোয়ার জাহান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD