আজ (১২ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা।
‘রুদ্রমূর্তি থেকে সংহাররূপী’, কালীর নামেই লুকিয়ে আছে পুরাণের ভয়ঙ্কর সব মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, এই কাল শব্দটি ব্যবহৃত হয়েছে ‘মহাকাল’ অর্থে৷ অর্থাৎ সর্বপ্রাণীকে কলন (গ্রাস) করেন যিনি। তাই কালকে গ্রাস করেন বলেই তিনি কালী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত এই পূজা হয়ে থাকে।
পঞ্জিকা মতে, দুর্গাপূজার পরের কৃষ্ণপক্ষের অমাবশ্যা তিথিতে এই পূজা হয়ে থাকে। সেই অনুযায়ী, আজ বেলা ২টা ১৩ মিনিট থেকে পরদিন রাত ২টা ২৬ মিনিট পর্যন্ত তিথি বিরাজমান থাকবে। অসুরের অত্যাচার থেকে ভক্তের মুক্তির বার্তা নিয়ে আগমন ঘটে দেবী কালীর।
কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করে। এটিকে বলা হয় দীপাবলি।
পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্দিরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।