শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‘কারার ওই লৌহ-কপাট’ গানের সুর বিকৃতি, যা বললেন কবির নাতনি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ওই লৌহ-কপাট’। বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন তার ‘পিপ্পা’ সিনেমায় গানটি ব্যবহার করেছেন। নতুন করে এ গানের সুর করেছেন এ আর রহমান। এতেই বেঁধেছে বিপত্তি; দারুণ তোপের মুখে পড়েছেন এই গায়ক। ক্ষুব্ধ দুই বাংলার সংগীতপ্রেমী শ্রোতারা।

এ আর রহমানের মতো সংগীতশিল্পীর কাছ থেকে এমন কাজ আশা করেননি তার বাঙালি ভক্তরাও। এরই মধ্যে কলকাতার শিল্পীরা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি বাংলাদেশের অনেকে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী।

এ আর রহমানের সুর করা ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি শুনতে ক্লিক করুন

কবির কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সুর যেমনই হোক, প্রত্যেক গানেরই একটা নিজস্ব ভাষা, ভঙ্গি ও ভাব থাকে। সেটা নষ্ট হলে স্বভাবতই গানের আসল সৌন্দর্য নষ্ট হয়। গানে তো শুধু সুরের নয়, ভাবেরও একটা জায়গা থাকে। রহমানের এই গানের ক্ষেত্রে হয়তো এমনটাই ঘটেছে বলে মানুষের পছন্দ হচ্ছে না।’

বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চললেও এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এ আর রহমান। এমনকি মুখে কুলুপ এঁটেছেন সিনেমার নির্মাতা-অভিনয়শিল্পীরাও।

উল্লেখ্য, সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আর রহমান। তার সঙ্গে আরো গেয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাস, শালিনী মুখার্জি, দিলাশা চৌধুরী, শ্রয়ী পাল প্রমুখ।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD