শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বার্ন ইনস্টিটিউটে চীনা বিশেষজ্ঞ দলের চিকিৎসাসেবা শুরু, একসঙ্গে কাজ করবে সিঙ্গাপুর ও ভারতীয় দল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসাসেবা শুরু করেছে চীনের বিশেষজ্ঞ দল। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসে চীনা বিশেষজ্ঞ দলটি। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে, চিকিৎসা পরামর্শ দিবেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সাথে দিবেন সমন্বিত চিকিৎসা। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করতে পারে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হাসপাতাল চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দল। বিমানবন্দরে এই চিকিৎসা দলকে স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

চীনের দূতাবাস জানিয়েছে, চিকিৎসা দলটি এসেছে দেশটির হুবেই প্রদেশেন উহান থার্ড হসপিটাল থেকে।

গেল সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। বিধ্বস্তের পরই আগুন ধরে যাওয়ায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত ৩১ জনের প্রাণ গেছে, যাদের বেশির ভাগই শিশু।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD