শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে সরপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮শে অক্টোবর শনিবার ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশে দলের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব রক্ষা পার্টি (সরপ)

শনিবার দলটির পক্ষ থেকে সাংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮শে অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে পুলিশের নগ্ন হামলায় বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

তারা আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের পুলিশ বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে এবং ব্যাপক মারধর করেছে।

বিবৃতিতে সরপের চেয়ারম্যান আবু সায়েম মিয়া বলেন, বর্তমান ‘মাফিয়া’ সরকার বাংলাদেশের মানুষের সব প্রকার গণতান্ত্রিক অধিকার হরণ করে অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে এখন উন্মাদ হয়ে গেছে। তাই তারা এরকম একটি ন্যায্য অধিকার আদায়ের কর্মসূচিতে নগ্ন হামলা করল। বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা পার্টি- সরপ এই নগ্ন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD