শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোশারফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন মোশারফ হোসাইন ও সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সমিতির অস্থায়ী কার্যালয় জাহান ভিলায় এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন এটিএন নিউজের সিনিয়র নিউজ এডিটর গনি আদম, দৈনিক নবজীবনের সম্পাদক নূরুননাহার রীতা, ডিইউজের কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, দৈনিক বর্তমানের মো. শেখ ফরিদ ও ব্রেকিং নিউজের সালেকুজ্জামান চৌধুরী (রাজিব)।

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালালের (সম্পাদক, এনএনবি) সভাপতিত্বে সভায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা), মোশারফ হোসেন (বাংলাদেশের আলো), মো. সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্তর), গনি আদম (এটিএন নিউজ), মো. গোলাম কিবরিয়া (নিউজরুম এডিটর, এনটিভি অনলাইন), মো. হাবিবুর রহমান (প্রধান প্রতিবেদক দৈনিক জনতা), এনামূল কবির কাজল (একুশে টিভি), নুরুন নাহার রীতা (দৈনিক নবজীবন) শেখ ফরিদ আহমেদ (দৈনিক বর্তমান), মো. মোসলেম উদ্দিন (সাপ্তাহিক একতা), বাঁধন সরকার (দৈনিক সমকাল) সোহেলী চৌধুরী (ডেইলি মর্নিং ভয়েজ), আল আমিন লিয়ন (দৈনিক আমাদের সময়), সালেকুজ্জামান চৌধুরী রাজিব (ব্রেকিং নিউজ), লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪ ডটকম), রেদুয়ান খন্দকার (দৈনিক নবচেতনা), মো. আক্তার হোসেন (প্রধান প্রতিবেদক, দৈনিক ভোরের ডাক) ও সুমন আহমেদ (ঢাকা নিউজ ২৪ডট কম) উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD