শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ছাত্র রাজনীতির ঐক্যে বিভক্তির সুর

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সরকার পতনের সফল আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ছাত্র সংগঠন জাতীয় ঐক্য রক্ষায় একসঙ্গে কাজ করার কথা বললেও চার মাস না যেতেই ছন্দপতনের আভাস মিলতে শুরু করেছে।

সংগঠনগুলোর একটি অংশ আরেক অংশের বৈঠকে যাচ্ছে না; শুরুর মত তাদের ঐক্য আগের ধারায় আছে কি না সামনে এসেছে সেই আলোচনা।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে অভ্যুত্থানে সক্রিয় ছাত্র সংগঠনগুলো নিজেদের মত কার্যক্রম শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও দেশজুড়ে তাদের সাংগঠনিক পরিধি বাড়াতে থাকে। সময়ে সময়ে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা।

৫ অগাস্ট পরবর্তী এই চার মাসে নানা ঘটনাপ্রবাহের মধ্যে সংগঠনগুলো একদিকে যেমন যৌথ কিছু বৈঠক করেছে, তেমনি গত কয়েকদিন ভিন্ন কিছু ঘটনা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

গত ৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি অংশ মতবিনিময় করে।

পরদিন ছিল সরকার পতনে নেতৃত্ব দেওয়া এ সংগঠনের সভা। কিন্তু তাতে যোগ দেয়নি জাতীয়তাবাদী ছাত্রদলসহ মূলধারার বেশ কয়েকটি ছাত্র সংগঠন। অবশ্য ইসলামী ছাত্রশিবিরের নেতারা সভায় ছিলেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD