শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বাড়াবাড়ি করা ঠিক না, তিশাকে বললেন অপু বিশ্বাস

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

আত্মহত্যা চেষ্টার খবর ও সংবাদকর্মীদের সঙ্গে অপেশাদার আচরণের কারণে আলোচনায় আছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। অভিনেত্রীর গর্ভপাত নিয়ে গুঞ্জন উঠেছিল। বিষয়টির সত্যতা যাচাই করতে গেলে এক টেলিভিশন সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন তিশা। হুমকি-ধামকির পর ডিবি কার্যালয়ে ওই সাংবাদিকের নামে অভিযোগ করেন অভিনেত্রী।

এদিকে বিষয়টি চোখে পড়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় এ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি।

অপু বলেন, ‘বিনোদন সাংবাদিক তামিমকে নিয়ে যেসব কথা হচ্ছে, আমি যতদূর জানি, তামিম একজন সুইট মানুষ ও ভালো ব্যক্তিত্বসম্পন্ন সাংবাদিক। আমি জানি না, দুজনের কথোপকথনের মধ্যে কোথায় গ্যাপ ছিল। তিশাও একজন আমার পছন্দের অভিনেত্রী।’

অপু মনে করেন, এতদূর না গিয়ে- তানজিন তিশা যেহেতু একজন নারী, সেখানে নারীকে সব জায়গায় প্রমাণ তুলে ধরা ঠিক না। দুজনের মধ্যে বড় কোনো গ্যাপ থাকলে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে ফেলা যেত। এটাকে সামনে নিয়ে গিয়ে সাংবাদিক ও আর্টিস্টদের মাঝে দূরত্ব বেড়ে গেছে।

এ সময় তিশার উদ্দেশে অপু বলেন, ‘সাংবাদিকদের যথেষ্ট অধিকার রয়েছে। কোনো তথ্য ছড়িয়েছে বা কোনো বিষয় তাদের (সাংবাদিকদের) কাছে পৌঁছালে, সেটা সত্যতা যাচাই করে প্রচার করা। এটা তাদের নৈতিক বিষয়। এটি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না।’

এদিকে তিশার অপেশাদার বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সরব সাংবাদিকরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। এ সময় তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা। কিন্তু ক্ষমা না চাওয়ায় তাকে নিয়ে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকার আহবান জানানো হয় নির্মাতাদের প্রতি।

ঘটনার সূত্রপাত তিশার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর থেকে। সেসময় সংবাদকর্মীদের এক হাত নেন তিশা। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন তিনি। বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমকে এ হুমকি দিয়েছিলেন তিশা। পরে সোমবার ( ডিবি কার্যালয়েও তামিমকে নিয়ে অপেশাদার বক্তব্য দেন এ অভিনেত্রী।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD