শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ফিরে গেলেন আরশি, নোবেলকে নেওয়া হলো রিহ্যাবে

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেলকে। অন্যদিকে খুলনা থেকে তুলে নিয়ে আসা ফারজান আরশি তার বাসায় ফিরে গেছেন। এদিকে দিন দিন মাদকাসক্তে জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে নোবেলকে পুনর্বাসনকেন্দ্রে ভর্তির জন্য নেওয়া হয়েছে।

জানা যায়, ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে এ গায়ক অবস্থান করছেন। বিষয়টি নোবেলের পারিবারিকসূত্র জানা যায়।

কিছুদিন আগেই কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন নোবেল। সেখানে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়। তারপর তার স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়।

সম্প্রতি গায়ক মইনুল আহসান নোবেল ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাস হালনাগাদ করেছেন। সেখানে জানিয়েছেন তিনি ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তার স্ত্রী সালসাবিওল মাহমুদ জানিয়েছেন নোবেল মেয়েটিকে খুলনা থেকে তুলে এনেছেন। পরে আরশিও জানান তিনি গোপালগঞ্জে গিয়েছিলেন সেখান থেকে নোবেল তাকে ঢাকায় নিয়ে আসে।

বর্তমানে আরশি খুলনায় অবস্থান করছেন ঢাকা থেকে চলে গেছেন। খুলনায় ফিরে গিয়ে আরশি ফেসবুকে জানিয়েছেন, আমি আমার বাসায় আছি, খুলনাতে। না জেনে উলটাপালটা নিউজ করবেন না প্লিজ। আজকে যদি আমি নাদিমের সাথে সবকিছু ডিলিট করে যেতাম, তাহলে কেউ কিছুই জানতে পারতো না, আমি কি এতোটাই বোকা?

আমি জানি না যে নোবেল এই ছবি আপলোড করলে ক্তটা ঝামেলা হবে? বিশ্বাস করুন এসবে আমার হাত ছিল না। একটু টাইম দেন।

প্রসঙ্গত, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে পরিচিতি পান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য বা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন তিনি বারবার।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD