শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

হত্যা-ষড়যন্ত্রের মতো গুজব সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার : শেখ পরশ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, অবৈধ, অনির্বাচিত সরকার বসাতে ব্যর্থ হয়ে বিএনপি একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো অবৈধ অবরোধ এবং হরতাল দিচ্ছে। তারা গোপনে দেশবিরোধী ভিডিও বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশবিরোধী নানা ধরনের গুজব ছড়াচ্ছে। হত্যা-ষড়যন্ত্রের মতো গুজব সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামী যুবলীগের আয়োজিত আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি অবৈধ সংগঠন, যাদের জন্ম এবং উৎপত্তি অবৈধভাবে হয়েছে। কীভাবে তাদের প্রতিষ্ঠাতা অবৈধভাবে মিলিটারি অ্যাক্ট ভঙ্গ করে এই সংগঠন সৃষ্টি করেছেন তা আপনারা জানেন। জিয়াউর রহমান ছিলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী। বিএনপির সৃষ্টির প্রক্রিয়া ও পন্থা দুটোই অবৈধ ছিল। জিয়াউর রহমান অবৈধভাবে সেই হত্যা-ক্যু’র মাধ্যমে মিলিটারি অ্যাক্ট ভঙ্গ করে সেনা প্রধান হিসেবে চাকরিরত অবস্থায় বিএনপি গঠন করেছিলেন। তাই বাংলার যুব সমাজের বিএনপির নিবন্ধন বাতিল করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি অত্যন্ত প্রাসঙ্গিক, ন্যায়সঙ্গত এবং যৌক্তিক।

তিনি আরও বলেন, বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। ওদের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং করবে। এখন ওই অবৈধ সংগঠনের মূল উদ্দেশ্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।

পরশ বলেন, বিএনপির মতো অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। অন্য বিরোধী দল সৃষ্টি হবে। বিকল্প বিরোধী দল, স্বাধীনতার সপক্ষের বিরোধী দল আমরা স্বাগত জানাই। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা জামাত বিরোধী, এমন বিরোধী দল আজকে যুব সমাজের প্রত্যাশা। যারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদের বিশ্বাসী সেই রকম রাজনৈতিক দল বাংলাদেশ প্রত্যাশা করে। যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ইঞ্জি. আবু সাঈদ হিরো, হুমায়ুন কবির, অ্যাডভোকেট শকতও হায়াত

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD