শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ভোটের আগে কেন দিল্লি সফর, জানালেন পররাষ্ট্রসচিব

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করতে আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নয়া দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আসন্ন নির্বাচনের প্রাক্কালে হওয়ায় পররাষ্ট্রসচিবের এ সফর নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে সবকিছু নাকচ করে মাসুদ বিন মোমেন বলেছেন, আমি প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) থেকে আলাদা কোনো বার্তা নিয়ে যাচ্ছি না।

বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন বার্তা দেন পররাষ্ট্রসচিব।

দুই দেশের যৌথ পরামর্শক সভার সঙ্গে চলমান রাজনৈতিক সম্পর্ক বা প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক বার্তা নিয়ে ভারত যাচ্ছেন কি না- জানতে চাওয়া পররাষ্ট্রসচিবের কাছে। জবাবে তিনি বলেন, আপনারা মেলাতে পারেন। সাধারণত গত এক বছরে আমাদের অগ্রগতি রয়েছে। সেগুলোর একটা টেকিং টকস এবং নির্বাচনের পরে বা আগামী বছরে আমরা কোনো কোনো জায়গায় আরও বেশি দৃশ্যত জোর দিতে পারি। যেন সময় নষ্ট না হয়, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে।

মাসুদ বিন মোমেন বলেন, আমি মনে করি— অপ্রয়োজনীয় অন্য কোনো হিডেন (লুকোনো) এজেন্ডা আছে। যেহেতু নির্বাচন সামনে, তাদের পক্ষ থেকে যদি কোনো কিছু জানার থাকে সেটা অবহিত করতে পারব। আমি প্রধানমন্ত্রী থেকে আলাদা কোনো বার্তা নিয়ে যাচ্ছি না।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD