অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারকে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ভূমি পেডনেকার। শারীরিক অবস্থার অবণতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।
ভূমি পেডনেকার তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডেঙ্গু মশা গত ৮ দিন প্রচন্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর দারুণ লাগছে। আর এজন্য সেলফি তুলেছি।’
ভক্তদের উদ্দেশ্যে ভূমি পেডনেকার বলেন, ‘গত কয়েকটি দিন আমি এবং আমার পরিবার কঠিন সময় পার করেছি। এখন মশা তাড়ানো জরুরি। সবার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার।’