শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‘ডিবির ভাতের হোটেল’ নিয়ে যা বললেন হারুন

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসেন। তাদের মধ্যে অনেককে ডিবি কার্যালয়ে ভাত খাইয়ে আপ্যায়ন করা হয়। ভাত খাওয়ানোর এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবি ভাইরালের পর ডিবি কার্যালয়কে ‘ডিবির ভাতের হোটেল’ বলেও অনেকে মন্তব্য করেন।

এসব মন্তব্যকে ডিবি ইতিবাচক হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘ডিবির ভাতের হোটেল’ কথাটি মানুষ রসবোধ থেকে বলছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুন অর রশীদ এ কথা বলেন।

ডিবির ভাতের হোটেল নিয়ে প্রশ্ন করা হলে হারুন বলেন, এটা রসবোধের প্রশ্ন। বাঙালি একটা রসবোধ জাতি। বাংলা সাহিত্যে রসবোধ প্রয়োগ আমাদের মানসিক খোরাক জোগায়। আমি মনে করি রসবোধপ্রবণ একটি বিষয় ভাত খাওয়ানো। আমরা আসলে কাউকে ডেকে এনে ভাত খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসেন, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চের অফার করি। তিনি যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান।

‘আমরা এখন স্বাধীন দেশের পুলিশ। একটা সময় থানায় যেতে মানুষ ভয় পেতো। এখন আমি একজন ডিআইজি হয়েও আমার কাছে শত শত লোক কোনো না কোনো কাজ আসেন। সাইবার বুলিংসহ বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ আমাদের কাছে আসেন।’

হারুন অর রশীদ বলেন, ইসলাম ধর্মে কিন্তু আছে কোনো মানুষ যদি কারও বাড়িতে আসে তাকে আপ্যায়ন করতে হয়। আমরা স্বাধীন দেশের পুলিশ, আমরা যদি কাউকে আপ্যায়ন করি এটাতো খারাপ কিছু নয়। আর যারা রসবোধ থেকে ভাতের হোটেল বলেন, তারাও ভালো অর্থে বলেন, খারাপ অর্থে বলেন না। এতে আমরা উৎসাহিত হই।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD