শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

শেষ দিনে ২ ঘণ্টায় আ.লীগের ১১৪ মনোনয়ন ফরম বিক্রি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে প্রথম দুই ঘণ্টায় ১১৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সকাল পৌনে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

দলীয় সূত্র মতে, ঢাকা বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ২৬, ময়মনসিংহে ৮, সিলেট বিভাগে ৮, খুলনা বিভাগে ১৪, বরিশাল বিভাগে ৮টি, রংপুর বিভাগে ৮টি ও রাজশাহী বিভাগে ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত তিন দিনের তুলনায় আজ মনোনয়ন ফরম বিক্রি কম হচ্ছে। তবে মনোনয়ন ফরম জমা বেশি হচ্ছে।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি, দ্বিতীয় দিনে ১২১২টি আর প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD