শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকা নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমনওয়েলথের ৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পরে বৈঠক প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন,নির্বাচনে জুডিশিয়ারি কি কি কাজ করে, কি কি সমস্যা হয়, আইনের কীভাবে প্রয়োগ হয়, ইসির কি ক্ষমতা আছে, পর্যবেক্ষকরা কোন আইনে আসেন এসব তথ্য জানতে চেয়েছিলেন। আমি তাদের এসব বিষয়ে বলেছি।

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন কমনওয়েলথের প্রতিনিধি দল। সফরকালে তারা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD