শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‌‘বিয়ে করেনি, মেয়েটিকে তুলে এনেছে নোবেল’

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছেন, আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে নোবেল ফেসবুক হ্যান্ডেলে বিয়ের কথা জানানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন সালসাবিল মাহমুদ।

তিনি বলেন, আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তার নতুন কাহিনি। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।

সালসাবিল মাহমুদ বলেন, ওর নোংরামি কমেনি। কিন্তু ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এটা থেকে একেবারে বেরিয়ে আসতে চাই।

এরআগে সোমবারসকালে সামিাজিক যোগাযোগ মাধ্যমে একটি একান্ত মুহুর্তের ছবি পোস্ট করে নোবেল জানান তিনি ফারজানা আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভক্তরা নোবেলকে শুভেচ্ছা জানাচ্ছেন কেউ কেউ কটাক্ষও করছেন।

এদিকে জানা গেছে আরশি খুলনার নাদিম নামের একজন ফুড ব্লগারের স্ত্রী।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD