শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ক্ষমা চাইলেন তানজিন তিশা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার হাসপাতালে ভর্তির ইস্যু নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ‘আত্মহত্যার চেষ্টা’ উল্লেখ করে খবর প্রকাশ হয়। কারণ হিসেবে বলা হয় ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেমের সম্পর্কে জটিলতা।

তানজিন তিশা সুস্থ হয়ে বাসায় ফেরার পর বিষয়টি স্পষ্টভাবে জানার জন্য যোগাযোগ করে চ্যানেল 24 বিনোদন টিম। তখন সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও হুমকি দেন। এ ছাড়া তার অসুস্থতার খবর প্রকাশকে কেন্দ্র করে ফেসবুক লাইভে ‘হলুদ সাংবাদিক’ উল্লেখ করেও কথা বলেন এ অভিনেত্রী।

আর তিশার এমন বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমের বিনোদন বিটের সাংবাদিকসহ নেটিজেনদের অনেকেই এর প্রতিবাদ জানান। এরই জেরে ক্ষমা চাইলেন এই অভিনেত্রী।

ক্ষমা চেয়ে শনিবার দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিশা লেখেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইল নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ওপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।

‘সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সব সময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD