শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার!

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয় তাকে।

জানা গেছে, তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিষয়টি ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিনেত্রীর ঘনিষ্টজনরা জানিয়েছেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। গত কয়েকদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে।

এর মধ্যে বুধবার রাতে রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখান থেকে ফিরে এসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহতার চেষ্টা করেন অভিনেত্রী।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD