শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলবে

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেও ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগামীকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির ডাকা অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে।

এ সময় ঢাকাসহ সারা দেশে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান খন্দকার এনায়েত উল্যাহ।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD