শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

রাঘব-পরিণীতির দীপাবলি উদযাপনের ছবি ভাইরাল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বিয়ের পরে একসঙ্গে প্রথম দীপাবলি উৎসব উদযাপন পরিণীতি-রাঘব দম্পতির। অভিনেত্রী আদরে, সোহাগে ভরালেন রাঘব চাড্ডাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দম্পতির বেশকিছু ছবি।

তাদের প্রেম, বিয়ে, হানিমুন— সবই ছিল শিরোনামে। এবার ভাইরাল হলো ‌‘রাঘনীতি’র দীপাবলি উদযাপনের ছবি।

গাঢ় মেরুন রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তাতে সিকুইনের কাজ করা। তার সাজ ছিল ছিমছাম। কানে হিরার বড় স্টাড, নো-মেকআপ লুক-গাঢ় লিপস্টিক, খোলা চুলে আলতো বাউন্স। রং মিলিয়ে রাঘব পরেছিলেন কালো ও মেরুন রঙের পাঞ্জাবি। সঙ্গে ছিল ববি প্রিন্টের শাল আর কেতাদুরস্ত হাতঘড়ি। দুজনের মুখেই আনন্দের হাসি। কাঁধে হাত রেখে রাঘবের গালে চুমু খাচ্ছেন পরিণীতি। একসঙ্গে প্রদীপ জ্বালাচ্ছেন, আলো ঘেরা বারান্দায় বসে।

এর আগেও দম্পতির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেও রূপালী জরির ভারী এমব্রয়ডারি করা লাল সালোয়ার কামিজ পরেছিলেন অভিনেত্রী। হাতে ছিল বিয়ের গোলাপি চূড়া।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ধুমধাম করে বিয়ে সারেন এই দম্পতি। কাছের বন্ধু ও পরিবার নিয়ে রাজকীয় আয়োজনে মেতেছিলেন দুজনে। বিয়ের ছবি ও ভিডিওতেও ধরা পড়েছিল দম্পতির রসায়ন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD