শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

খাদ্যাভ্যাসের কারণে রমজানে দেশে ছোলার চাহিদা বাড়ে। সে সময়ে বাজারে দামও বেড়ে যায় ছোলার। তবে এ বছর রমজান আসার তিন মাস আগে থেকেই বাড়তে শুরু করেছে ছোলার দাম।

রাজধানীতে এক কেজি ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়, যা গত দুই সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১০৫ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানের আগেই পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের ছোলার দাম।

ছোলার বাড়তি দাম প্রসঙ্গে খুচরা বিক্রেতারা বলেন, ‘দুই সপ্তাহ আগে ছোলার দাম ছিল ৯৮ থেকে ১০০ টাকা। এখন তা বেড়ে ১০৪ থেকে ১০৫ টাকা হয়েছে। যারা মজুদদার, তারা পণ্য মজুদ করে দাম বাড়ায়। তবে যারা ছোলা আমদানি করে আনে, তারাই মূলত দাম বাড়ানোর প্রধান কারিগর।

অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ ছোলা রপ্তানিকারক দেশ। বাংলাদেশে রমজান মাসসহ সারা বছর যে ছোলা আমদানি হয়, তার একটি বড় অংশই আসে অস্ট্রেলিয়া থেকে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর অস্ট্রেলিয়ায় ছোলার উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে।খেলা খবর

উৎপাদন কম হওয়া, জ্বালানির দর বৃদ্ধিসহ নানা কারণে আন্তর্জাতিক বাজারে ছোলার দাম বাড়তি বলে জানান আমদানিকারক ও ব্যবসায়ীরা। সম্প্রতি আমদানি হওয়া ১ মণ ছোলার দাম বর্তমানে ৩৮০০ থেকে ৩৯০০ টাকা, যা গত রমজানে ছিল ২৫০০ থেকে ২৬০০ টাকা।

তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ‘গতবারের তুলনায় এবার অস্ট্রেলিয়ায় ছোলার দাম প্রায় ৩০০ ডলার বেড়েছে। নতুন আমদানি করা পণ্যের দাম পড়বে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা। সরবরাহ কম থাকায় আন্তর্জাতিক বাজারে ছোলার দাম বাড়ছে।’

আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কারণে এ বছর দেশে ছোলার দাম কমার লক্ষণ নেই বলে জানান আমদানিকারকেরা। এমনকি সামনে আরও দাম বাড়তে পারে বলে জানান চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকেরা।

এদিকে খাতুনগঞ্জের আমদানিকারকেরা বলেন, ‘আমাদের পণ্য বিভিন্ন জায়গা থেকে আমদানি করতে হচ্ছে। সেটিরও এক ধরনের প্রভাব পড়ছে। কারণ, জ্বালানি তেলের দাম বেশি, ডলারের দামও বেশি। বিশ্ববাজারে পণ্যের দাম বাড়তির কারণে গত বছরের তুলনায় এ বছর দাম প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ বেশি থাকবে।’

চড়া দাম ও উচ্চ আমদানি খরচের কারণে লোকসানের আশঙ্কায় ঢাকার অনেক আমদানিকারক ছোলা আমদানিও বন্ধ করে দিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মো. নেসার উদ্দিন খান বলেন, ‘তারা যদি ৫০ টন বা ১০০ টন পণ্য আমদানি করেন, তাহলে সেই ব্যবসা করে তাদের পোষায় না। জাহাজভাড়া ও অন্যান্য খরচ বেশি পড়ে। এ ছাড়া, তারা যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেন, সেই অনুযায়ী লাভও করতে পারেন না। লোকসান পোষাতে না পারার কারণেই তারা আমদানি বন্ধ করে দিয়েছেন।’খেলা খবর

তবে রমজানে ছোলার বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারকে টিসিবির মাধ্যমে ছোলা আমদানির পরামর্শ ব্যবসায়ীদের।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD