শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

সাভার-আশুলিয়ার বেশিরভাগ শ্রমিকরা কাজে ফিরেছেন, আজও কয়েকটিতে ছুটি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকেই সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে সকাল ৯টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি পালন করায় সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার বেশিরভাগ পোশাক শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভসহ কর্মবিরতি করতে থাকে।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে বাসায় ফেরার পথে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন।

এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ছাড়া বেশিরভাগ পোশাক কারখানাগুলোতে কাজ চলছে।

এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপরদিকে সাভারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি পোশাক কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD