শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির পর ওয়াশিংটন ডিসির নিজ বাসভবন ছেড়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে অবগত দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে।বাংলা সংবাদ

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে।

গত আগস্ট থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নেতৃত্ব দিয়ে আসছেন স্কট বেসেন্ট। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই অভিযানের লক্ষ্য হলো, জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে তেহরানকে বাধ্য করা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি প্রায় বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যিক পরিবহনে প্রভাব পড়েছে।

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাশাপাশি চলছে এই অর্থনৈতিক চাপের অভিযান। এর আওতায় ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা এবং অন্যান্য আর্থিক সেবা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে, ইরানের হুমকিতে দমে যাবেন না বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে মন্ত্রী দমে যাবেন না। অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন এবং নৌ অবরোধ বজায় রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই পদক্ষেপে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে।’

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD