গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার। আজ শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের বেতন সাড়ে ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে ১১ হাজার করা হয়েছে।
পাশাপাশি গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতা।