শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

রিপাবলিকানদের সরিয়ে সিনেটের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে রয়েছে দলটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময়ে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্ক ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ পূর্বাভাস দিয়েছে।

নির্বাচনে টেক্সাস, কানসাস ও সাউথ ক্যারোলিনার মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-অধ্যুষিত রাজ্যসহ অন্তত ছয়টি রাজ্যে সিনেটের আসন নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। এর আগে প্রতিনিধি পরিষদেও আসন বাড়িয়েছে দলটি। সেখানে অন্তত সাতটি আসনে জয় পেয়েছে তারা। তবে প্রতিনিধি পরিষদের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।

এই ফলাফলকে ওয়াশিংটনে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে ভোটারদের স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইরান যুদ্ধ এবং সরকারি দুর্নীতি নিয়ে উদ্বেগের কারণে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।

সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছর রাজনৈতিকভাবে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তার প্রশাসন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ বাড়ায় আগামী দিনগুলোতে দুই দলের মধ্যে রাজনৈতিক বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD