শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

পোশাক শ্রমিকদের মজুরি সূচকে তলানিতে বাংলাদেশ, নির্ধারণ প্রক্রিয়া স্বচ্ছের তাগিদ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় হলেও শ্রমিকের মজুরিতে প্রতিযোগী দেশগুলোর মধ্যে তলানির দিকে রয়েছে বাংলাদেশ। নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের আলোচনার মধ্যে শ্রমিকরা মাসে ৩০ হাজার টাকা দাবি করছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। গত বছর রপ্তানি হয়েছে ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের পোশাক।

অথচ দেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা প্রায় ১০১ ডলার। প্রতিযোগী দেশগুলোর মধ্যে এর চেয়ে কম শুধু শ্রীলঙ্কায়, ৯০ ডলার। ভিয়েতনামে ১৭৫, ভারতে ১৯২ ও চীনে ৩৩৭ ডলার।

মজুরি আদায়ের ইতিহাসে দেখা যায়, প্রতিবারই শ্রমিকরা দাবির প্রায় অর্ধেক পেয়েছেন। ২০১৮ সালে পোশাক শ্রমিকদের দাবি ছিল ১৭ হাজার টাকা। এর বিপরীতে মিলেছিল ৮ হাজার। এর ৫ বছর পর ২০২৩ সালে শ্রমিকরা দাবি করেছিল ২৫ হাজার আর মিলেছে সাড়ে ১২ হাজার টাকা।

সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর। প্রায় তিন বছর পর শ্রমিকরা ৩০ হাজার টাকা চাইছেন, যা বর্তমান মজুরির চেয়ে ১৪০ শতাংশ বেশি। তাদের যুক্তি, নিত্যপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে, কিন্তু আয় বাড়েনি।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘শ্রমিকরা তাদের প্রত্যাশার কাছাকাছি কখনই মজুরি পায়নি।’

তিনি বলেন, ‘গত তিন বছরের উচ্চ মূল্যস্ফীতির কারণে আগের যেকোনো সময়ের চেয়ে মজুরি বেশি হওয়া প্রয়োজন। তবে গত দুই বছর পোশাক খাত যে চ্যালেঞ্জের মধ্যে গেছে, সেটিও বিবেচনায় রাখা উচিত।’

এই পোশাক খাত বিশ্লেষক জানান, ‘নূন্যতম মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও খোলামেলা হওয়া দরকার।’ তার মতে, দরকষাকষির সুযোগ কম, আর প্রশাসনিক চাপে শ্রমিক নেতারাও দাবি আদায়ে পিছিয়ে যেতে বাধ্য হন।

তিনি আরও বলেন, ‘আমরা পরিমাণ নির্ভর রপ্তানি বেশি করি, তাই আমাদের লভ্যাংশ কম থাকে।’ তবে যে লভ্যাংশ পাওয়া যায়, সেখানেও মজুরি বাড়ানোর সুযোগ আছে। বিদেশি ক্রেতারা দেশীয় ও আন্তর্জাতিক আইনে গুরুত্ব দিলে জীবনযাপনের উপযোগী মজুরি নিশ্চিত করা সহজ হবে।

শ্রমিক অসন্তোষ কমাতে ড. মোয়াজ্জেম পরামর্শ দেন, জানুয়ারির বেতন বৃদ্ধি থেকে যেন শ্রমিকরা বঞ্চিত না হন। আর দরকষাকষিতে দেরি হলেও নতুন মজুরি যেন ডিসেম্বর থেকেই কার্যকর হয়।

অন্যদিকে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘দেশের পোশাক বাণিজ্যে বিশৃঙ্খলা হলে বিশ্বে নেতিবাচক বার্তা যায়।’ গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত মালিকরা মেনে নেবেন, তবে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় রাখার অনুরোধ জানান তিনি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD