শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

হামের সংক্রমণ বাড়াচ্ছে শঙ্কা, শনিবার থেকে বিশেষ টিকাদান

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শিশুদের কান্না থামছে না, কেননা শরীরে লালচে দাগে মৃত্যুর সংখ্যাটাও যে এখনও কমছে না। প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে হামের এই সংক্রমণ। নিয়ন্ত্রণে তাই টিকাদানেই জোর দিচ্ছে সরকার। টিকাদানের পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

দ্বিতীয় দফায় আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও আনা হচ্ছে টিকার আওতায়।

হামে আক্রান্ত শিশুদের মায়েরা জানান, টিকা দেয়ার আগে থেকেই অসুস্থ। টিকা দেয়ার সময় আসছিল। যেদিন টিকা দেব, সেদিন থেকেই জ্বর-ঠান্ডা হচ্ছে। এরপর আমরা অসুস্থতার জন্য আর টিকা দিইনি। আমরা তো ওইভাবে বুঝতে পারতেছি না যে, জ্বরের কারণে হচ্ছে, নাকি ঠান্ডার কারণে।

শরীরে অ্যান্টিবডি তৈরির জন্য টিকা নেয়া জরুরি। এজন্য এই ক্যাম্পেইনে বাবা-মাকে আন্তরিক হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

টিকা নেয়ার বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা জানান, ৯ থেকে ১৫ মাসে যে দুটি টিকা আমরা যেটিকে এমআর ভ্যাকসিন বলি, অবশ্যই সেটা নিতে হবে। যথারীতি, সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী টিকা নেবে এবং অতিরিক্ত ডোজটিও নিয়ে রাখবে। মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং হাম-রুবেলার যে ভ্যাকসিনটা, অবশ্যই আপনারা সবাই দেবেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD