শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

নিউইয়র্কে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল-উত্তেজনা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনের প্রধান সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, গত দুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনে অবস্থান নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারের পক্ষে নিয়মিত মিছিল ও স্লোগান দিচ্ছিলেন।

তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তার অপর পাশে এসে বিক্ষোভ করেন।

দুপক্ষের পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

এর আগে গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তার প্রথম ভাষণ।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD