শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

উত্তরায় কোটি টাকা ছিনতাই: ইতালিপ্রবাসী পরিচয়ে ভাড়া থাকতেন সাগর

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
উত্তরায় কোটি টাকা ছিনতাই: ইতালিপ্রবাসী পরিচয়ে ভাড়া থাকতেন সাগর

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল। ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪০) রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।

ডিসি ইলিয়াস কবির বলেন, উত্তরার চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনা শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিবি। এরই মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু টাকা ও বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া র‍্যাবও এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে সাগর বাড়ৈ ও জলিল নামের দুজন বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন।

ডিসি ইলিয়াস কবির বলেন, রিমান্ডে থাকা সাগর বাড়ৈর দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাইয়ে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, যে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেখানে নিজেকে ইতালিপ্রবাসী পরিচয় দিয়ে ভাড়া থাকতেন সাগর বাড়ৈ। উত্তরায় ছিনতাইয়ের পর মোটরসাইকেলটি ওই বাসার গ্যারেজে রেখে তিনি পালিয়ে যান।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাগর প্রথমে মোটরসাইকেলটি গোপালগঞ্জে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নন্দীপাড়ার ওই গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডিসি ইলিয়াস কবির আরও বলেন, সাগর বাড়ৈ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পর খিলগাঁওয়ের ওই বাসা থেকে তার পরিবারের সদস্যরা মালামাল নিয়ে অন্যত্র চলে গেছেন।

তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে নতুন করে আরও আসামি গ্রেপ্তার হতে পারেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD