শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

সৌদিতে ইয়েমেনী বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সৌদি আরবের হামলার জেরে সৌদির জিজান ও ইয়ানবুতে তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদির রাষ্ট্রয়াত্ত্ব তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা করে হুতিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে জিজানে আরামকোর একটি অবকাঠামো থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বার্তাসংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে। সৌদি আরব এখন পর্যন্ত হামলার তথ্য নিশ্চিত করেনি। তবে এর আগে সৌদির সরকার সাধারণ মানুষের প্রতি সতর্কতা জারি করে বলেছিল জিজান ও ইয়ানবুতে যেন সবাই সতর্ক থাকেন।

প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরই সৌদির সঙ্গে হুতিদের নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর হুতিরা সৌদিতে হামলা চালায়। এর জেরে সৌদি আবারও পাল্টা হামলা চালায়। আজও ইয়েমেনে মিসাইল ছুড়েছে রিয়াদ। এরপর আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল হুতিরা। সূত্র: এএফপি

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD