শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বিশ্ব বাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরান হামলা বন্ধে সম্মত হয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। পাশাপাশি, হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসার পরিকল্পনা করেছে দুই দেশ।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ৬ শতাংশ কমেছিল, যা টানা তৃতীয় সপ্তাহের দরপতন। তবে গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালিতে কাতার-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারসহ কয়েকটি জাহাজে নতুন করে হামলার ঘটনায় নৌযান চলাচল ধীর হয়ে যায়। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই পক্ষ পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।

পরে রোববার এক মার্কিন কর্মকর্তা জানান, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিরসনে পুনরায় আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশ। এ ঘোষণার পর তেলের দাম বৃদ্ধির গতি কিছুটা কমে আসে।

এএনজে ব্যাংকের বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর থেকে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক হবে—এমন ধারণা এখন নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

অন্তর্বর্তী চুক্তির আগে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর অংশ হিসেবে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার হরমুজ প্রণালির পশ্চিমে অবস্থিত রাস তানুমা টার্মিনালে অপরিশোধিত তেল বোঝাই কার্যক্রম পুনরায় শুরু করে।

এরই মধ্যে রোববার রাস তানুমায় আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হলেও তেল বোঝাই কার্যক্রম চালু ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

বিশ্লেষকদের মতে, ট্যাংকারের জট, অবকাঠামোর ক্ষতি এবং উৎপাদন ব্যাহত হওয়ায় তেলের প্রকৃত সরবরাহে চাপ তৈরি হয়েছে। তাদের ধারণা, সংঘাত-পূর্ববর্তী অবস্থায় সরবরাহ ব্যবস্থা ফিরতে চলতি বছরের বাকি সময় লেগে যেতে পারে।

সূত্র: রয়টার্স

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD