শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, প্রত্যেকের অভিভাবককে ৮০ লাখ টাকা টাকা ক্ষতিপূরণ দেবে কর্তৃপক্ষ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রোববার (৬ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ রিট করেন ইউনুস আলী আকন্দ।

রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি। আগামীকাল সোমবার (৮ জুন) রীটের শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।

আইনজীবী ইউনুস আলী আকন্দের অভিযোগ, সরকারের এই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের আগে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ লাখ টাকা দেয়ার দাবিও করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এর প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে শিশু মৃত্যুতে অবহেলা প্রমাণিত হয়

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD