শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রিদোয়ান হক (২৩) নামে এক তরুণ নিহত হয়েছে। তিনি অ্যামাজনে কাজ করতেন। গত ৫ নভেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউ ইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন বহু বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে যান, তিনি পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী।

রিদোয়ানের একমাত্র বোন নিউ ইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD