শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

অভিনেত্রী জয়া প্রদার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী ও বিজেপির প্রাক্তন সংসদ সদস্য জয়া প্রদা। ২০১৯ সালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের একটি জেলা আদালত। তার বিরুদ্ধে পূর্বের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি বলেন, জয়া প্রদার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও গত ৮ নভেম্বর আদালতে হাজির হননি তিনি। পরবর্তী শুনানির জন্য আদালত ১৭ নভেম্বর ধার্য করেছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী হিসেবে ২০১৯ সালে রামপুর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬১ বছর বয়সী জয়া প্রদা। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে একটি রাস্তা উদ্বোধন করেন। এ বিষয়ে রামপুর থানায় একটি মামলা দায়ের হয়।

সত্তর, আশি ও নব্বই দশকে তেলেগু ও হিন্দি সিনেমার অন্যতম আলোচিত মুখ জয়া প্রদা। ‘শ্রী শ্রী মুবা’, ‘সারগাম’, ‘সিন্দুর’, ‘মা’, ‘আখেরি রাস্তা’, ‘আজ কা অর্জুন’ প্রভৃতি তার জনপ্রিয় সিনেমা। অমিতাভ বচ্চন, এনটি রমা রাওয়ের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তেলেগু, হিন্দি ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা ও মারাঠি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লেখান জয়া প্রদা। এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের উত্তর প্রদেশের রামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD