শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

পাল্লা দিয়ে বাড়ছে করোনা ও ডেঙ্গু, একদিনে আরও ৫ জনের মৃত্যু

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দেশে ডেঙ্গু ও করোনা দ্রুত বাড়ছে। উভয় রোগেই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ঠাণ্ডা জ্বর কাশিতে প্রায় ঘরে ঘরে মানুষ ভুগছেন। সারা দেশে একদিনে ডেঙ্গুতে ২ জন এবং করোনায় ৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৯২ রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু প্রকোপ বরিশাল ও ঢাকায় সবচেয়ে বেশি। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনায় ১৯ রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের। এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৯ জনসহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। নতুন করে ৩ জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। এই ৩ জনই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর। চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে ৮ জন পুরুষ এবং ১১ জন নারীর মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০দিন পর ওই বছরের ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ই আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

নতুন ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুতই বাড়ছে। বরিশাল ও ঢাকায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ এবং রংপুরে ১ জন  রয়েছেন।

গত ১লা জানুয়ারি থেকে ২৩শে জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৫০  জন। তাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১  শতাংশ নারী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৪ জন মারা গেছেন। ২০২৩ সালে সারা দেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ এক হাজার ২১৪ জন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD