শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

শেখ হেলালের ক্যাশিয়ার মুরাদ বিমানবন্দর থেকে গ্রেফতার

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেখ হেলালের ক্যাশিয়ার সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার রাতে সোহেল মুরাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে শেখ হেলালের প্রভাব কাজে লাগিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক লুটের অন্যতম হোতা সোহেল মুরাদ। তিনি ছিলেন শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ হেলারের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন এই কুখ্যাত সোহেল মুরাদ।

গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতো। গুলশানের এক ব্যবসায়ী জানিয়েছেন, শেখ হেলালের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের থেকে মাসিক হারে চাঁদা নিতেন এই সোহেল মুরাদ। কথায় কথায় র‍্যাব,পুলিশের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে রাখতেন। এভাবে টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে গেছেন এই মুরাদ। চাঁদা না দিলে তিনি গুলশান ক্লাবে ডেকে এনে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিকে অপদস্থ ও হেনস্তা করতেন। এছাড়া গুলশানে তার নামে ত্রিশটির অধিক ফ্ল্যাট দখলের অভিযোগ পাওয়া গিয়েছে। এস.টি.এল ডিপ্লোমেটিক ওয়্যার-হাউজের(বিদেশি মদের ব্যবসা) মাধ্যমে বিদেশি মদের ব্যবসা করে কয়েকশত কোটি টাকা আয় করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের জোগান দেন এই সোহেল মুরাদ। সোহেলকে গ্রেফতারের পর বিএনপির এক নেতা তাকে ছাড়িয়ে নিতে সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে তদবির শুরু করেছিলেন তবে তার আগেই সোহেলকে গ্রেফতার দেখিয়েছে ডিবি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD