শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

রাজধানীর শুক্রাবাদে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) শুক্রাবাদ বাজার এলাকার এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধরা হলেন- মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD