শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‘বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে’

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (২৯ নভেম্বর) কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই। তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী দলের নেতারা কোথায় কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কি বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজন নেই। ভোটের উৎসব শুরু হয়ে গেছে। যারা এই উৎসব থেকে দূরে আছেন তারা মনের কষ্টে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন।

হানিফ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে যানবাহনে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। এ সমস্ত কারণে হয়তো কমিশন অস্বস্তি বোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে যে, নির্বাচনে শুধু আওয়ামী লীগ আছে না অন্য দলও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রায় ২৮ থেকে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে এটা বলা ঠিক নয়।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD