শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

নির্বাচন নিয়ে পশ্চিমাদের মতো নয় ভারত : পররাষ্ট্রসচিব

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, পশ্চিমাদের মতো ভোট নিয়ে মাথাব্যথা নেই ভারতের। সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে কমিশন ও সরকারের প্রস্তুতিতে আস্থা রেখেছে দেশটি। তবে সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের চোরাচালান বন্ধে দেশটিকে অনুরোধ করেছি আমরা।

রোববার (২৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে শনিবার ভারত সফর শেষে ঢাকায় ফেরেন মোমেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠক করতে ভারত সফর করেন সচিব।

নির্বাচন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান অপ্রত্যাশিত দাবি করে মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা দিল্লিকে জানিয়েছে ঢাকা। পশ্চিমাদের মতন ভোট নিয়ে তাদের মাথাব্যথা নেই। বাংলাদেশের নির্বাচন দেখতে আসতে আগ্রহী দেখিয়েছে ৯০টি দেশের প্রতিনিধিরা।

পররাষ্ট্রসচিব বলেন, সম্প্রতি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের কয়েকটি চালান ধরা পড়েছে, এমন তথ্য দিয়ে ভারতকে এই অনুরোধ করা হয়েছে সতর্কতার জন্য।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন। ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।

বৈঠক শেষে পররাষ্ট্রসচিব জানান, প্রতিনিধি পাঠানো ৯০টি দেশ হলো এমন দেশ- যাদের বাংলাদেশে সরাসরি কোনও দূতাবাস বা মিশন নেই, কিন্তু দিল্লিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতরাই বাংলাদেশ সংক্রান্ত ঘটনাবলি দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত। কূটনৈতিক পরিভাষায় এই রাষ্ট্রদূতদেরই বলে ‘কনকারেন্টলি অ্যাক্রিডিটেড’– সোজা কথায় দিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশও তাদের কাজের পরিধিতেই পড়ে। আর এরকমই প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা হাজির ছিলেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু হলে আয়োজিত সেই ব্রিফিংয়ে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD