শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

রাতে ভোট হতে আমি দেখিনি, ভোট দিনেই হবে : ইসি আনিছুর

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

দিনের ভোট দিনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনিছুর রহমান বলেন, আমি কোনো সময় দেখিনি রাতে ভোট হয়েছে। ভোট দিনে হয় এবং দিনের ভোট দিনেই অনুষ্ঠিত হবে।

ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রিটার্নিং অফিসার, নির্বাচন সসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা নিবন্ধিত ছোট-বড় সব দলকে ভোটে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বিএনপিকেও আমরা বার বার আহ্বান জানিয়েছি। ভোটে অংশ নেওয়া অথবা না নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে। তবে কোনো দল যদি নির্বাচনে অংশ না নিয়ে সহিংসতার চেষ্টা করে তবে কঠোরভাবে দমন করা হবে।

নির্বাচনে ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে উপস্থিতি করানোর দায়িত্ব কমিশনের না। তবে কোনো ভোটার ভোট প্রয়োগে বাঁধাপ্রাপ্ত হলে কমিশন বিষয়টি দেখবে। তাদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD