শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

অব্যাহত দরপতনে কমেছে লেনদেন ও বাজার মূলধন

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

টানা তৃতীয় সপ্তাহের মতো দেশের পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে। বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছেন দুই হাজার ৭০০ কোটি টাকার বেশি। একইসঙ্গে টানা দ্বিতীয় সপ্তাহের মতো লেনদেনের পরিমাণও কমেছে। এছাড়াও সপ্তাহজুড়ে সব মূল্য সূচকের পতন দেখেছে শেয়ারবাজার।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বড় পতন দিয়েই বিদায়ী সপ্তাহ শুরু করে দেশের পুঁজিবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৬ দশমিক ১৬ পয়েন্ট হারায়। সোমবার ও মঙ্গলবারও এ সূচকটি কমেছিল। পরের দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ঊর্ধ্বমুখী ছিল এ সূচক। আর তিন দিনের পতনে সপ্তাহ শেষে সূচকটি সর্বমোট ২৩ দশমিক ৪৪ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ২৩৩ পয়েন্টে নেমে আসে৷ আগের সপ্তাহেও ‘ডিএসই এক্স’ ১৪ পয়েন্ট হারিয়েছিল।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD