শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

গরুর মাংস ৬০০ টাকা!

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

উচ্চমূল্যে গরুর মাংসের চাহিদা কমে যাওয়ার পর এখন দ্রুত কমে আসছে দাম। যে বিক্রেতারা ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করতেন, হাজির করতেন নানা যুক্তি, সেই তারাই এখন ৬০০ টাকা বা তার চেয়ে কমে বিক্রি করে পোষাতে পারছেন।

ক্রেতারা বলছেন, ‘অতিরিক্ত মুনাফার ফাঁদে’ পড়েছেন বিক্রেতারা। চাহিদা কমে যাওয়ায় এখন তারা দাম কমাতে বাধ্য হচ্ছেন। সামাজিক মাধ্যমে এখন ‘ক্রেতার ঐক্য’ চেয়ে জোর আলোচনা।

আহমেদ ফয়েজ নামের একজন মাংসের দোকানে ক্রেতাদের দীর্ঘ সারির ছবি শেয়ার করে ফেইসবুকে লিখেছেন, “আজ গরুর মাংসের দোকানগুলোতে খুব চাপ। কোথাও কোথাও লম্বা লাইন। দীর্ঘদিন পর মাংস খাবে বহু মানুষ।”

মাংস ব্যবসায়ীদের সমিতির একজন নেতা স্বীকার করেছেন, অতিরিক্ত মুনাফা করতে গিয়ে চাহিদা কমে যায়, তাই বাধ্য হয়ে এখন দাম কমাতে হচ্ছে।

খামারিদের একজন নেতা জানান, গরুর মাংসের চাহিদা কমে যাওয়ার পর গত কয়েক মাসে গরুর খাবারের দামও অনেকটাই কমেছে। এ কারণে খামারিদের উৎপাদন খরচ কমায় তারা কম দামে বাজারে গরু ছাড়ছেন। এটাও মাংসের দাম কমার এক কারণ।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষে ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিত্যপণ্যের দরে ঊর্ধ্বগতির যে ধারা দেখা দিয়েছিল তাতে ভুগতে থাকা দেশবাসী চলতি নভেম্বর থেকে কিছুটা স্বস্তিতে আছে। মাছ, সবজি, ডিম ও মাংসের দাম কমে আসছে। এর মধ্যে গরুর মাংসের দরপতন নিয়ে এই মুহূর্তে তুমুল আলোচনা।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD