শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ভারত পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

ভারত পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, দুই দেশের পররাষ্ট্রসচিবের বৈঠকে অনেকগুলি বিষয় উঠে এসেছে। তারা কথা বলেছেন সীমান্ত, সুরক্ষা ও আর্থিক সম্পর্ক নিয়ে। এছাড়াও যোগাযোগ, বিদ্যুৎ, জলবন্টন, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক বহুপাক্ষিক বিষয় নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের ছবি দিয়ে এক্সে জানিয়েছে, হায়দরাবাদ হাউসে দুই দেশের পররাষ্ট্রসচিবের বৈঠক হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এটা হলো দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। প্রতি বছরই এটা হয়ে থাকে। ভারতের পররাষ্ট্রসচিব কখনো বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে আমন্ত্রণ জানান। কখনো বাংলাদেশের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে আমন্ত্রণ জানান।

তিনি জানিয়েছেন, দ্বিপাক্ষিক বিষয় নিয়েই কথা হবে। যাতায়াতের পথ সুগম করা, সীমান্ত সমস্যা, জলবন্টনের বিষয়টা গুরুত্ব পাবে। আমরা অনেকটা এগিয়েছি। মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। আমরা দুই দেশ আরও কিছু দেওয়ার চেষ্টা করব।

শাহরিয়ার বলেছেন, ভারত শুধু বাংলাদেশের বন্ধু দেশ তাই নয়। বাংলাদেশও ভারতের বন্ধু।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি বেছে নেবে। আমার প্রত্যাশা হলো ভালোভাবে নির্বাচনপর্ব কাটবে।

রাতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে নৈশভোজ-সহ আলোচনায় বসবেন। এই দেশগুলির দূতাবাস বাংলাদেশে নেই। তাই তাদের কাছে বাংলাদেশের পরিস্থিতি, তাদের অগ্রগতি ও উন্নয়নের বিষয়টি নিয়েই মাসুদ বিন মোমেন বেশি করে কথা বলবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতে পৌঁছান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD