শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ ইসলামি দলের নেতাদের সাক্ষাৎ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী ৯টি দলের নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তারা গণভবনে যান এবং প্রায় আড়াই ঘণ্টার বেশি চলে এই বৈঠক।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, প্রায় সব ইসলামপন্থী দলের নেতারাই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাদের আগ্রহের কথা তুলে ধরেন। অনেকেই নিজেদের সংসদ সদস্য হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সহায়তা চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও অবাধ হবে বলে জানান প্রধানমন্ত্রী।

যে সব রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে, সেই দলগুলো হচ্ছে—ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৈঠকে এসব দলের ১৪ জন নেতা অংশ নেন। এদের মধ্যে ছিলেন আতাউল্লাহ হাফেজ্জী, সৈয়দ সাইফুদ্দীন আহমদ, আবুল হাসনাত আমিনী, মো. ফয়জুল্লাহ, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, মিসবাহুর রহমান চৌধুরী, শাহীনূর পাশা চৌধুরী, আলম নূরী, আবুল খায়ের প্রমুখ।

বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদ দেন জানান ইসলামপন্থী নেতারা। পরে প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিসমিল্লাহির রাহমানির রাহীম লিখা একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

বৈঠকের বিষয়ে সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

বৈঠকে অংশ নেওয়া বেশির ভাগ দলই সরকারঘেঁষা হিসেবে পরিচিত। এর মধ্যে ইসলামি ঐক্যজোট ও জমিয়তে ওলামায়ে ইসলামসহ কিছু দল বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটে ছিল। কিন্তু এখন তারা বিএনপির সঙ্গে নেই।

বৈঠকে জমিয়তে ওলামায়ে ইসলামের অন্যতম সহসভাপতি শাহীনূর পাশা চৌধুরী অংশ নিয়েছিলেন। তবে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী দাবি করেছেন, দলীয় সিদ্ধান্তে শাহীনূর পাশা গণভবনে যাননি। এটি শাহীনূরের ব্যক্তিগত ব্যাপার হতে পারে। দলের নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

গত মঙ্গলবার ইসলামপন্থী ছয়টি দল এক বৈঠক শেষে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এই মুহূর্তে দেশে নির্বাচনের কোনো পরিবেশও নেই। এমন অবস্থায় জনমতকে উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ওই বৈঠকে সভাপতিত্বে করেন। বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের ও জমিয়ত ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বৈঠকে অংশ নিয়েছিলেন। এর দুদিন পর আজ আতাউল্লাহ, আবুল খায়ের এবং জমিয়তের নেতা শাহীনূর পাশা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD