শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল। এ সময় সঙ্গে ছিল তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। অভিজ্ঞ এই ওপেনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঠিক কোন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বেশ কয়েকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। যে কারণে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানম্নত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই আবারো ক্রিকেটে ফিরবেন বলে জানান এই ওপেনার।

দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি। ভারতের মাটিতে বড় মঞ্চে তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে দল।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD