শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

তানজিন তিশাকে চিনতে পারছেন না জায়েদ খান!

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী তানজিন তিশাকে দেখেছেন, তবে সেভাবে চেনেন না বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে নানা আলোচিত ঘটনায় সাংবাদিকদের সামনে কথা বলেছেন জায়েদ খান। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

জায়েদের ভাষায়, সব সময় নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মেয়েটি (তানজিন তিশা) ই্মম্যাচিউরড আরকি। এজন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে। সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন দাঁড়ানো খুব টাফ। খুবই কঠিন। এক কথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব কঠিন। তাকে কারা বুদ্ধি দেয় আমি জানি না। এরা আসলে বোকা।

নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ বলেন, আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছিল। কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত না। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার ওঠে দাঁড়ানো টাফ।

প্রসঙ্গত, সম্প্রতি হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, সাংবাদিকদের হুমকিসহ নানা ঘটনায় আলোচনার মুখে পড়েন তানজিন তিশা। এ ঘটনায় ডিবি কার্যালয়ে গিয়েও অভিযোগ জানান তিনি। এরপরই তার উপর ক্ষুব্ধ হয় বিনোদন সাংবাদিক মহল।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD