শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

৭২ আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

রংপুরের ৩৩টি ও রাজশাহীর ৩৯টি আসনের মনোনয়ন এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃতে মনোনয়ন বোর্ডের প্রথমদিনের সভা শেষে আজ বৃহস্পতিবার এ কথা বলেন কাদের।

কাদের বলেন, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ফের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

কাদের বলেন, এবার রাজনীতির বাইরে আজকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। জনগণের কাছে যাদের জনপ্রিয়তা আছে, গুরুত্ব আছে তাঁদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।

আগামী ২৫ নভেম্বর আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান কাদের।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD